এশিয়া কাপে টাইগারদের লড়াই আবুধাবিতে, টিকিটের দাম শুনলেই চমকে উঠবেন আপনি!

পর্যটন সংবাদ ডেস্ক: আর মাত্র ক’দিন পর মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ক্রিকেট। এবারের আসরে বাংলাদেশ দলের গ্রুপটা সহজ নয়। লিটন দাসের নেতৃত্বে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর) এবং আফগানিস্তান (১৬ সেপ্টেম্বর)। দুই ম্যাচই হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

কিন্তু খেলা উপভোগ করতে মাঠে গেলে দর্শকদের গুনতে হবে বেশ চড়া দাম। সবচেয়ে সস্তা টিকিট নর্থ স্ট্যান্ডে— যার মূল্য ২০৬৮ টাকা (১৭ ডলার)। সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডে বসতে চাইলে খরচ হবে ৩৪৪৭ টাকা। আর ভিআইপি স্যুটের টিকিট কিনতে হলে দিতে হবে একেবারে ৬৮ হাজার ৯৩০ টাকা (৫৬৬ ডলার), তবে চারজন একসঙ্গে বসে খেলা উপভোগ করার সুবিধা থাকছে এতে। টিকিট পাওয়া যাবে অনলাইনে abu-dhabi.platinumlist.net থেকে।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

সময়সূচিতেও এসেছে পরিবর্তন। মোট ১৯ ম্যাচের মধ্যে ১৮টিই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট)। কেবল ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান ম্যাচ শুরু হবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।

মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আবুধাবি, আর ফাইনাল হবে জমকালো আয়োজনে দুবাইয়ে।

ক্রিকেটপ্রেমীদের জন্য এটি শুধু খেলা নয়, এক রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতাও হতে যাচ্ছে। আবুধাবি ও দুবাইয়ের স্টেডিয়াম, পরিবেশ আর আন্তর্জাতিক মানের আয়োজন নিঃসন্দেহে দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

Read Previous

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, সংঘর্ষ চলছেই

Read Next

সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular