এনবিআরে বড় ধরনের রদবদল: ৪১ অতিরিক্ত ও ১৩১ সহকারী কর কমিশনারের বদলি

পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর বিভাগের বড় ধরনের রদবদল করেছে। দুই দিনে জারি করা পৃথক আদেশে ৪১ জন অতিরিক্ত কর কমিশনার ও ১৩১ জন সহকারী কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে।

১৮ ও ১৯ আগস্টের এই আদেশে কর্মকর্তাদের এনবিআরের প্রধান কার্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ময়মনসিংহের বিভিন্ন কর অফিসে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে। বদলির বিস্তারিত তালিকা এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এনবিআরের কর্মকর্তারা জানান, কর প্রশাসনে গতিশীলতা আনা এবং সেবার মান আরও বাড়ানোর লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে।

Read Previous

আল-আকসা মসজিদে নতুন বাস্তবতা: ফিলিস্তিনিদের আশঙ্কা, মন্দির নির্মাণের পথে ইসরায়েল

Read Next

এস আলম গ্রুপের মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular