ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটিতে শুরু হয়েছে দেশ। এবার এই দীর্ঘ ছুটিতে দেশের জনপ্রিয় পর্যটন স্পট সাগর কন্যা কুয়াকাটার হোটেল-মোটেল ও রিসোর্টগুলো প্রায় পুরোপুরি বুকিং হয়ে গেছে।

কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে কুয়াকাটায় পর্যটকদের ঢল নামবে। অন্যথায় আবহাওয়ার কারণে অনেকের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

এদিকে, পর্যটকদের ভ্রমণ উপভোগ্য করে তুলতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে হোটেল-মোটেল কর্তৃপক্ষ।

একই সাথে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

খোজ নিয়ে জানা গেছে, হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কেউ কেউ আবার আলোকসজ্জাও করেছে। পর্যটককে আনন্দময় ও স্বস্তিদায়ক পরিবেশে ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্যই এমন প্রস্তুতি।

গত মে মাসে পর্যটন ব্যবসা ভালো যায়নি। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের শুরু থেকেই টানা ভ্যাপসা গরম এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়া। এ কারণেই পর্যটকের উপস্থিতি ছিলো প্রায় শূন্যের কোঠায়। এই মন্দাভাব কাটাতে ঈদের ছুটিতে পর্যটকের ব্যাপক সমাগম হওয়ার আশা করছেন হোটেল মোটেল কর্তৃপক্ষ।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক তাপস চন্দ্র রায় জানান, ঈদ পরবর্তী আগত পর্যটক-দর্শনার্থীর নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পক্ষ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, পর্যটকের সেবা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক, এনজিওসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি ঘোষণা করেছে। দেশের স্কুলগুলোও ১০ দিনের বেশি সময় বন্ধ ঘোষণা করা হয়েছে।

Read Previous

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে পূর্ণ নিষেধাজ্ঞা এবং ৭ দেশের আংশিক

Read Next

কালুরঘাট সেতুতে দুর্ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular