১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে নরসিংদির নাগরিয়াকান্দি পর্যটকের ভিড়

এটি কোনো পর্যটনকেন্দ্র নয়, কিন্তু এখানে প্রকৃতির খাজে খাজে সাজানো রয়েছে বিনোদনব্যবস্থা। তাই ঈদের ছুটিতে হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। বয়ে চলা মেঘনা নদীর পাশেই তৈরি করা হয়েছে নানান বিনোদন ব্যবস্থা, কেউ গাইছেন গান, কেউ তুলছেন ছবি আবার কেউ কেউ বিভিন্ন রাইডে চড়ে। এমন দৃশ্য নরসিংদী জেলার নাগরিয়া কান্দি এলাকায়।

নরসিংদী সদরের সাথে চড়াঞ্চলের সেতুবন্ধন সৃষ্টি করেছে নাগরিয়াকান্দি ব্রিজ, এর এক পাশে নাগরিয়াকান্দি অন্যপাশে নজরপুর ইউনিয়ন। এখানে রয়েছে নানাবিধ আনন্দ উদযাপন ব্যবস্থা। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড,এমিউজমেন্ট পার্ক এবং রসনাবিলাসের জন্য নানাবিধ রেস্তোরা।

এখানে প্রায় প্রতিদিন ভিড় থাকে দর্শনার্থীদের কিন্তু ঈদুল ফিতরকে ঘিরেই জমে উঠেছে এই ভিড়। টানা চার দিন ধরে চলছে এই আনন্দোৎসব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষ আসছেন এখানে। কেউ রাইডে উঠছেন, কেউ আবার উপভোগ করছেন সূর্যমুখি ফুলের বাগানের দৃশ্য। এরই মধ্যে জায়গাটি ঘিরে গড়ে উঠেছে অস্থায়ী আরো চটপটি ও আচারের দোকান।

আর জায়গাটিই হয়ে উঠেছে এলাকাবাসীর ঈদের সময়কার মূল আকর্ষণ।

এখানে আনন্দ করছে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব মানুষও। স্থানীয় লোকজনের ভাষ্য, প্রতিদিন এখানে অন্তত সাত থেকে দশ হাজার মানুষের সমাগম হচ্ছে। এরই মধ্যে জায়গাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দর্শনার্থীর সংখ্যা আরও বাড়ছে।

Read Previous

কক্সবাজারে হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

Read Next

কঠিন হচ্ছে ইতালির নাগরিকত্ব নীতি,নতুন আইনের সমালোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular