ঈদুল আজহায় যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পর্যটন সংবাদ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সকল আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার ও মুখরোচক খাবারের আয়োজন করেছে। এ উদ্যোগের মাধ্যমে যাত্রী সেবার মান আরও উন্নত করা এবং যাত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

রবিবার (২৪ মে) বিমান বলাকা ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিও সৈয়দ মঈন উদ্দিন আহমেদ, গ্রাহক সেবা পরিচালক বদরুল হাসান লিটনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

বিমান সূত্র জানিয়েছে, ঈদের দিন আন্তর্জাতিকের পাশাপাশি অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্যও বিশেষ মেনুতে খাবার পরিবেশন করা হবে। এছাড়া ঈদের দিন কর্মরত বিমানের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তাঁরা কর্মস্থলে থেকেও উৎসবের আনন্দ অনুভব করতে পারেন।

এ ধরনের উদ্যোগ যাত্রীদের মধ্যে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Read Previous

সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, মিনায় যাত্রা শুরু করবেন হাজিরা

Read Next

ঈদের ছুটিতে হামের ঝুঁকি বৃদ্ধি: শিশুদের সুরক্ষায় সতর্কতা ও নিরাপদ পর্যটনের উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular