ইসলামী ব্যাংকের ঢাকা ইস্ট ও সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা ইস্ট ও ঢাকা সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেনর ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে বিভিন্ন সেশনে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা, ঢাকা ইস্ট জোনপ্রধান মো. মিজানুর রহমান ভুঁইয়া ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল লাইছ মোহাম্মদ খালেদ।

সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

Read Previous

টাকা জমাতে পারেন যে ৭ উপায়ে

Read Next

ইউরোপ ভ্রমণের আগে যা জানা জরুরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular