ইরাবতী ডলফিন ভেসে এলো ইনানী সৈকতে

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ভেসে এলো ইরাবতী প্রজাতির ৫০ কেজি ওজনের ডলফিন। যা ২ ঘণ্টা পর ফের সাগরে ছেড়ে দেয়া হয়।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে ইনানী সৈকতের পাথরে আটকা পড়েযায় বলে জানান ইনানী বিচ কর্মী মোহাম্মদ বেলাল।

তিনি বলেন, ‘ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে ৫০ কেজি ওজনের একটি ডলফিন। প্রথমে পর্যটকরা ডলফিনটিকে নিয়ে ছবি তুলে এবং পরবর্তীতে ডলফিনটিকে টেনে বালিয়াড়িতে আনার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের বুঝানোর পর ডলফিনটিকে উদ্ধার করি। প্রাথমিকভাবে দেখা যায় ডলফিনটির মাথায় এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেয়ার চেষ্টা করেছি, কিন্তু ডলফিনটি সাগরে ফিরে যেতে পারেনি। তারপর বনবিভাগকে খবর দেয়া হয়।’

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানীর রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, ‘প্রশাসনকে খবর পাওয়ার পর দ্রুত ইনানী বিচে আসি। তারপর প্রাথমিক অবস্থায় ডলফিনটির মাথায় ও পেটে আঘাতের চিহ্ন দেখা যায়। হয়তো পাথরে আঘাত পেয়েছিল। ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে ধারণা করছি। যার দৈর্ঘ্য ১০ ফুটের মতো হবে। ডলফিন মূলত অল্প পানিতে সাঁতার কাটতে পারে না। তাই ডলফিনটিকে বনবিভাগের কর্মীসহ বিচ কর্মীদের সহায়তায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে সাগরের গভীর পানিতে ছেড়ে দেয়া হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করা হয়েছে, কিন্তু ডলফিনটি আর ফিরে আসেনি।’

Read Previous

‘শুধু নির্বাচনের জন্য বর্তমান সরকার দায়িত্ব নেয়নি’: উপদেষ্টা রিজওয়ানা

Read Next

যাত্রাবাড়ী বৃক্ষ মেলায় বোমা বিস্ফোরণ আহত পাঁচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular