পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা এবং টার্নিং পয়েন্ট ইউএসএর সহ-প্রতিষ্ঠাতা চার্লি কার্ক (৩১) ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘দ্য আমেরিকান কমব্যাক ট্যুর’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুলি তার গলায় আঘাত করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নেয়। এফবিআই জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং স্থানীয় কর্তৃপক্ষ তদন্তে সহায়তা করছে।
চার্লি কার্কের মৃত্যুর খবরে দেশজুড়ে শোক নেমে এসেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ রাজনৈতিক নেতারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইউটাহ গভর্নর স্পেন্সার কক্স একে “রাজনৈতিক হত্যাকাণ্ড” হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্লেষকদের মতে, এ ঘটনা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় সূচিত করতে পারে এবং তরুণ প্রজন্মের মধ্যে রক্ষণশীল মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কার্কের প্রচেষ্টার ওপরও এর বড় প্রভাব ফেলবে।



