১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে

পর্যটন সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার (৬ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে আনা হয় মামলার অন্যতম রাজসাক্ষী ও সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এদিন আরও দুইজন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করবেন বলে জানা গেছে। এখন পর্যন্ত মামলাটিতে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য প্রদানকারীরা অভিযোগ করেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন জুলাই গণহত্যার মূল পরিকল্পনাকারী। তারা আদালতের সামনে তুলে ধরেন সেই সময়কার ভয়াবহ অভিজ্ঞতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিবরণ।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেয়। মামলায় শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পলাতক দেখানো হয়েছে, তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

অপরদিকে, একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত ছয়জনকে আদালতে হাজির করে। আজই এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

এই উচ্চপ্রোফাইল মামলাগুলো নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Read Previous

আটাব পরিচালনা পর্ষদ বাতিল: সাধারণ সদস্যদের মানববন্ধন ও আনন্দ র‌্যালি, গ্রেপ্তার দাবি

Read Next

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular