
এবার গান গেয়ে আইসিএমএবির নৌ ভ্রমণ-২০২৫ মাতালেন সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী মিলা।
গতকাল শুক্রবার ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ১৭ব্যাচের উদ্যোগে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকে পারাবত ১৮ লঞ্চে নৌ ভ্রমণ অংশগ্রহণ করতে আইসিএমএবি’র সকল সদস্য, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেছিলেন। সকাল ১০টার লঞ্চটি যাত্রা শুরু শুরু করে পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে। এরপর চাঁদপুর মোহনায় কিছু সময় বিরতি দিয়ে আবারও সদরঘাটে ফিরে আসা হয়।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন কন্ঠ শিল্পি মিলাসহ বেশ কয়েকজন শিল্পি।
এছাড়া ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) মেম্বাররাও আইসিএমএবির এ নৌ ভ্রমণে উপস্থিত ছিলেন।
আর এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো ভ্রমণ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পর্যটন সংবাদ’।



