১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ উপদেষ্টা ইতালির পথে

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ইতালি গেছেন
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভায় যোগ দিতে।

শনিবার (৩ মে) সকাল ১০টা ১৫ মিনিটে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। রবিবার (৪ মে) ইতালির মিলানে এডিবি’র বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বার্ষিক সভার পাশাপাশি অর্থ উপদেষ্টা এডিবি’র প্রেসিডেন্ট, উচ্চ পদস্থ কর্মকর্তা ও সদস্য রাষ্ট্রের অর্থ মন্ত্রীদের সঙ্গে সাইড লাইনে মতবিনিময় করতে পারেন। আগামী ৯ মে (শুক্রবার) তিনি দুবাই হয়ে দেশে ফিরবেন।

অর্থ উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে রয়েছেন উপদেষ্টার একান্ত সচিব আসিফ ইকবাল।

Read Previous

খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো

Read Next

পল্টনের সাব্বির টাওয়ারে আগুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular