মিসর ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি: ঢাকায় মিসরীয় দূতাবাসের স্পষ্ট ব্যাখ্যা
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ জারি হয়নি বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মিসরীয় দূতাবাস। মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।







