পর্যটন সংবাদকে ধন্যবাদ জানিয়েছে ওবাক পুনর্মিলনী আয়োজন কমিটি
গত বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি (ওবাক) এর পুনর্মিলনী অনুষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত নানান আয়োজনে মেতেছিল বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষার্থীরা। হইহুল্লুর আর আনন্দ উচ্ছাসে বন্ধুরা মেতেছিল পুরোটা সময়।







