২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টির পূর্বাভাস: পর্যটকদের জন্য সতর্কতা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৮ মি.মি. বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে। এই পূর্বাভাস আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ফলে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কাও করা হয়েছে।

রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় (৭৬-১০০% এলাকায়) এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে (৫১-৭৫% এলাকায়) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

পর্যটকদের প্রতি পরামর্শ:
চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অভিমুখী ভ্রমণ পরিকল্পনা থাকলে পর্যটকদের আবহাওয়া আপডেট নিয়মিতভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন।

তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

Read Previous

ভিসা প্রক্রিয়ার নামে প্রতারণা: অসাধু ট্রাভেল এজেন্সির ফাঁদে পড়ছে হাজারো ভিসা প্রত্যাশী

Read Next

শামলাপুর সৈকতে কাছিমের মহাযাত্রা: সমুদ্রে ফিরল নতুন প্রজন্মের ১০ হাজার প্রাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular