
পর্যটন সংবাদ ডেস্ক: পূর্ব খান ইউনিস, গাজা উপত্যকা — ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা পূর্ব খান ইউনিসে একটি বাড়িতে আশ্রয় নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটির সশস্ত্র শাখা এ ঘটনার দায় স্বীকার করে।
বিবৃতিতে জানানো হয়, বাড়িটি আগেই বোমা পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণের পরপরই ইসরায়েলি সেনাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় হেলিকপ্টারে। তবে হামলাকারীরা সেই দলটিকেও রকেট চালিত গ্রেনেড ও মেশিনগানের মাধ্যমে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।
ঘটনায় হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য না জানালেও পরিস্থিতি যে দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে তা স্পষ্ট। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
গাজা উপত্যকার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। পর্যটকদের জন্য এই অঞ্চল দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও টেলিগ্রাম বার্তা



