২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নজরপুরে জমকালো ফুটবল ফাইনাল: চ্যাম্পিয়ন নজরপুর শহীদ মফিজ স্মৃতি সংঘ

পর্যটন সংবাদ ডেস্ক:নজরপুর শহীদ মফিজ স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা ২৯ জুন নজরপুর ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় স্বাগতিক দল নজরপুর শহীদ মফিজ স্মৃতি সংঘ এবং প্রতিদ্বন্দ্বী দল জামালিয়া কান্দি একাদশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত খেলোয়াড়ী নৈপুণ্য প্রদর্শন করে নজরপুর শহীদ মফিজ স্মৃতি সংঘ চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। তবে শেষ পর্যন্ত নজরপুর শহীদ মফিজ স্মৃতি সংঘ দক্ষতা ও দলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হয়। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য আব্দুর রাজ্জাক ফকির-কে “মেন অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত করা হয়।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির টেক্সটাইল মিলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুস ফকির, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুর রউফ ফকির রনি, এবং বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট এসোসিয়েশন সভাপতি একেএম মাহাবুব আলম শ্যামল সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিবৃন্দ খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখে।”

মুহাম্মদ ইউনুস ফকির সবার উদ্দেশে বলেন “আজকের এই ফুটবল টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি আমাদের সামাজিক বন্ধন ও ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদ মফিজ স্মৃতি সংঘ যে সফলভাবে এই আয়োজন করেছে, তা নিঃসন্দেহে আমাদের তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

আমরা সবাই জানি, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়—এটি যুব সমাজকে শৃঙ্খলা, দলগত চেতনা এবং দেশপ্রেম শেখায়। আজকের খেলায় দুই দলের প্রতিযোগিতা যেমন ছিল উপভোগ্য, তেমনি মাঠে ও মাঠের বাইরে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখেছি, তা সত্যিই প্রশংসার যোগ্য।

আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন কেবল খেলোয়াড়দের মানসিক বিকাশ ঘটায় না, বরং নজরপুরসহ আশপাশের জনপদে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এবং সমর্থন এটাই প্রমাণ করে যে আমরা একসাথে ভালো কিছু গড়তে পারি।

আমি শহীদ মফিজ স্মৃতি সংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজনের জন্য এবং আশা করি ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। সবাইকে ধন্যবাদ।”

আব্দুর রউফ ফকির রনি বলেন “এই টুর্নামেন্ট আমাদের এলাকার যুব সমাজকে ঐক্যবদ্ধ ও সৃজনশীল রাখার একটি চমৎকার উদ্যোগ।

খেলাধুলার মাধ্যমে তরুণরা মাদক ও অবক্ষয় থেকে দূরে থাকতে পারে।
আমি শহীদ মফিজ স্মৃতি সংঘের এমন উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, নজরপুর শহীদ মফিজ স্মৃতি সংঘ প্রতিবছর স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

প্রতিবেদন: নিজস্ব প্রতিনিধি, নজরপুর

Read Previous

থাই ই-ভিসা: হোটেল বুকিং নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্কতা দূতাবাসের

Read Next

ক্রিমিনাল প্রসিডিউর কোড’ সংশোধনসহ গুরুত্বপূর্ণ পাঁচ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular