১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চঞ্চল মাহমুদকে শেষ শ্রদ্ধা: মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎকে বিদায়

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের আলোকচিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র চঞ্চল মাহমুদকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ ২১ জুন, শুক্রবার, দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হলে সেখানে জড়ো হন সহকর্মী, বন্ধু, ছাত্র এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

চঞ্চল মাহমুদ ছিলেন দেশের মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির অন্যতম পথিকৃৎ। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু ক্যামেরার পেছনেই থেমে থাকেননি—ছবির মাধ্যমে সমাজের নানা বিষয় নিয়ে আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকেছেন। একই সঙ্গে তিনি আলোকচিত্র প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলেছেন শত শত ফটোগ্রাফি প্রেমী তরুণ।

জোহরের নামাজ শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মসজিদেই তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে বনানী কবরস্থানে এই গুণী মানুষটিকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

চঞ্চল মাহমুদের প্রয়াণে শুধু ফটোগ্রাফি জগতই নয়, বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক অঙ্গন হারাল এক নিবেদিতপ্রাণ স্রষ্টাকে।

তার তোলা অসংখ্য পর্যটনপ্রেমী ও ঐতিহ্যবাহী স্থানভিত্তিক আলোকচিত্র বাংলাদেশকে পরিচিত করেছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তার অনবদ্য কাজগুলো পর্যটন শিল্পের ক্ষেত্রেও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

পর্যটন সংবাদ পরিবার প্রয়াত চঞ্চল মাহমুদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Read Previous

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে ভাটারায় সড়ক অবরোধ, দুর্ভোগে পথচারীরা

Read Next

টাঙ্গুয়ার হাওর: পর্যটনের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে এক রামসার স্বপ্নলোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular