
পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহার
পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইকবাল বাহার বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন।” তবে তাকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
উল্লেখ্য, মো. ইকবাল বাহার দীর্ঘ পুলিশি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (টিঅ্যান্ডআইএম) বিভাগে বদলি করা হয়। ২০১৯ সালে তিনি সেখান থেকে স্বাভাবিক অবসরে যান।
ইকবাল বাহারের আটকের পর দেশের পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তার আটকের কারণ ও পটভূমি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এ বিষয়ে ডিবি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল।



