১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতির আহ্বান ইসরায়েলি সেনাপ্রধানের

ইরানের বিরুদ্ধে ‘দীর্ঘমেয়াদি যুদ্ধ’ শুরুর প্রস্তুতি নিতে সাধারণ ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির। শুক্রবার (২০ জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

জামির বলেন, “ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্যে ইরান দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে সেই পরিকল্পনা এমন এক পর্যায়ে পৌঁছে যায়, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ ছিল না।”

তিনি দাবি করেন, ইরানের অস্ত্রভাণ্ডারে ছিল প্রায় ২ হাজার ৫০০টি সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র। তাদের উৎপাদন ক্ষমতা এতটাই বেশি ছিল যে, দুই বছরের মধ্যেই সেই সংখ্যা ৮ হাজারে পৌঁছে যেত। এজন্যই আগেভাগে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে হামলা চালানো হয়েছে বলে জানান জামির।

সেনাপ্রধান আরও বলেন, “ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আমরা এই হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এখন সাধারণ জনগণকেও প্রস্তুত থাকতে হবে—কারণ, এই যুদ্ধ দীর্ঘ হতে পারে।”

তিনি দাবি করেন, যুদ্ধের শেষ পর্যন্ত ইসরায়েল জয়ী হবে বলেই তারা বিশ্বাস করে।

বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে।

Read Previous

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে

Read Next

ঐতিহ্য ও সৌন্দর্যে ভরপুর রাজশাহী: পর্যটনে সম্ভাবনার নতুন দুয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular