২২/০৪/২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’র জার্সি উপহার দিলেন রোনালদো

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা এবার বিশেষ বার্তা সংবলিত একটি জার্সি উপহার দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। জি-৭ সম্মেলনে অংশগ্রহণের জন্য কানাডায় গেলে এই উপহার তুলে দেয়া হয় ট্রাম্পের হাতে।

মার্কিন প্রেসিডেন্টের হাতে বিশেষ উপহার তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা অ্যান্তোনিও কস্তা। জার্সিটিতে নিজের অটোগ্রাফ সহ বিশেষ বার্তা দেন রোনালদো।

সেখানে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।’ বার্তাটি শুনে ট্রাম্প বলেন, ‘দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।’

এসময় জার্সিটি উঁচিয়ে ধরে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘তারা বলে যে তিনিই (রোনালদো) সর্বকালের সেরা (ফুটবলার)।’

বর্তমানে বিশ্রামে সময় কাটাচ্ছেন রোনালদো। ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি রোনালদোর দল আল নাসর। আর কিছুদিন আগেই কনফারেন্স লিগ জেতা পর্তুগালেরও এখন কোনো ম্যাচ নেই।

Read Previous

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

Read Next

ইসরায়েলের আকাশসীমার ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে ইরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular