ঢাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা আংশিক বাড়তে পারে। ফলে গরমের অনুভূতিও কিছুটা তীব্র হবে।

রোববার (১৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫ মিলিমিটার।

অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে, তবে তা ক্রমেই প্রশমিত হতে পারে।

Read Previous

ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজার

Read Next

৫৫টি দেশের জন্য ২৪০ ঘণ্টার ভিসা-ফ্রি ট্রানজিট বৃদ্ধি করলো চীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular