১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রয়্যাল বিচ রিসোর্টের ঢাকা অফিস উদ্বোধন

কক্সবাজারের অন্যতম অভিজাত আবাসন ও পর্যটন আকর্ষণ রয়েল বিচ রিসোর্ট ঢাকায় তাদের সেলস অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। রাজধানীর পুরানা পল্টনের বায়তুল খায়ের ভবনের দ্বিতীয় তলায় নতুন এই অফিসের উদ্বোধন করা হয় এক আয়োজনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল প্লানেট কোম্পানির পরিচালক মণ্ডলী, যাঁরা ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন।

উদ্বোধনী বক্তব্যে রিসোর্ট কর্তৃপক্ষ বলেন, “রয়েল বিচ রিসোর্ট নতুন আঙ্গিকে পরিচালিত হবে—অসামাজিক কার্যকলাপমুক্ত, হালাল এবং নৈতিক ব্যবসার আদর্শ মেনে। আমরা পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আনোয়ার, ডিরেক্টর (অপারেশন) মুহাম্মদ মোজাহিদুল ইসলাম, ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) আবুল আলা মোহাম্মদ ফারুক, এবং পরিচালক মণ্ডলীর সদস্যবৃন্দ—মোহাম্মদ ছালামত উল্লাহ, শাহআলম চৌধুরী মিন্টু, মোহাম্মদ আলমগীর মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ মোশারেফ হোসেন (নির্বাহী পরিচালক, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল), জাকির হোসাইন ভূঁইয়া (ব্যবস্থাপনা পরিচালক, আকিদা বিল্ডার্স), তারেকুজ্জামান (ছাত্র প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

অনুষ্ঠান শেষে নতুন অফিসের সফলতা ও সমৃদ্ধি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।রয়েল বিচ রিসোর্ট তাদের এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন শিল্পে একটি স্বচ্ছ, নৈতিক ও ইতিবাচক মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।

Read Previous

সুন্দরবন ভ্রমন করেন ৮ দেশের ৭ কর্মকর্তা

Read Next

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে অধ্যাদেশ এর বেপারে সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular