১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবন ভ্রমন করেন ৮ দেশের ৭ কর্মকর্তা

কুয়েত, কাতার, সৌদি আরবসহ মোট ৮ দেশের ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ৬৭ জন প্রশিক্ষণার্থী সুন্দরবনের করমজল এলাকায় ভ্রমণ করেছেন। গতকাল মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ৩টায় তারা পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে আসেন। পরে বিকেল সাড়ে ৫টায় সফর শেষ করে করমজল ত্যাগ করেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন মো. শরিফের নেতৃত্বে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা করমজলে আসেন। তাদের সঙ্গে ছিলেন কলেজের ৬৭ জন প্রশিক্ষণার্থী।

এ সময় তারা সুন্দরবনের কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, হরিণের খামার এবং বনাঞ্চলের প্রকৃতি ঘুরে দেখেন। সবাই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণী দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

বন কর্মকর্তা আজাদ কবির আরও বলেন, প্রশিক্ষণার্থীদের সুন্দরবন সম্পর্কে ধারণা দিতেই এ সফর আয়োজন করা হয়েছে।এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিদেশি কর্মকর্তারা মোংলা বন্দরও পরিদর্শন করেন।

Read Previous

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান

Read Next

রয়্যাল বিচ রিসোর্টের ঢাকা অফিস উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular