১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে চলছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের উৎসব

ঢাকার গুলশানে অবস্থিত রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে চলছে ‘সিতা রাসা মালয়েশিয়া’ নামক মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের বিশেষ উৎসব । গত ১৭ এপ্রিল দশদিনব্যাপী খাদ্য উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় মালয়েশিয়ান হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। এ উৎসব শেষ হবে আগামী ২৬ এপ্রিল।

জানা যায়, মালয়েশিয়ার হাই কমিশন ও ট্যুরিজম মালয়েশিয়ার সহযোগিতায় এই খাদ্য উৎসব চলছে। উৎসবে অতিথিদের জন্য মালয়েশিয়া থেকে আগত খ্যাতনামা শেফ শাহ রিজাল উপস্থাপন করছেন নানান সুস্বাদু মালয়েশিয়ান ডিশ। যার মধ্যে থাকবে নাসি লেমাক, সাতায়, লাকসা ও রেনডাং-এর মত জনপ্রিয় খাবার।

অতিথিদের জন্য রেনেসাঁ হোটেল দিচ্ছে ‘বাই ওয়ান গেট টু’ ডিনার অফার নির্দিষ্ট ব্যাংক পার্টনারদের কার্ডে, যা এই উৎসবকে উপভোগ করার এক দারুণ সুযোগ করে দিচ্ছে।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ম্যারিয়ট বনভয়-এর একটি অন্যতম প্রিমিয়াম লাইফস্টাইল হোটেল হিসেবে সবসময়ই আন্তর্জাতিক সংস্কৃতি ও রন্ধনশৈলী উদযাপনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। যেখানে ভোজন ও আতিথেয়তার মাধ্যমে প্রতিটি আয়োজন হয়ে ওঠে এক বিশেষ গুরুত্বপূর্ণ ।

Read Previous

জামায়াত নেতা আটক,সমবায়ের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ

Read Next

হোয়াইট লোটাস’ সিরিজ থাইল্যান্ডে, পর্যটকের জন্য চালু হচ্ছে ‘অ্যারাইভাল কার্ড’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular