শেরাটন ঢাকায় হবে বর্ষবরণ মেলা

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ মেলার আয়োজন করছে শেরাটন ঢাকা। আগামী সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেলটির গ্র্যান্ড বলরুমে (লেভেল ১২) অনুষ্ঠিত হবে এ মেলা।

এতে থাকবে সংগীত ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, শিশুদের জন্য শিল্প প্রতিযোগিতা, নারীদের জন্য সংগীত চেয়ার খেলা, পুরুষদের জন্য রেড লাইট গ্রিন লাইট খেলা, মজার খেলা, সার্কাস ও পুতুল নাচ, ভবিষ্যদ্বাণী, বায়োস্কোপ ও খাবারের স্টল, ভিআর অভিজ্ঞতা, আর্কেড গেমস ও পিএসফাইভে ব্যবস্থা থাকবে এই আয়োজনে।

এছাড়া শিশুদের জন্য থাকবে বিনামূল্যে ফেস পেন্টিং, ক্ল্যাসিক ও আধুনিক স্টলে ভ্রমণ, বিনামূল্যে উপহারসহ নানা চমক। এই আয়োজনে জনপ্রতি ১৫০০ টাকা খরচে যে কেউ এ অংশ নিতে পারবেন বলে জানান শেরাটন কতৃপক্ষ।

Read Previous

মিজানুর রহমান আজহারী সহ ইসলাম প্রেমিদের সোহরাওয়ার্দীতে যাত্রা

Read Next

ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular