
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করলেন ।
আজ (মঙ্গলবার) রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
উল্লেখ্য বেসরকারি টেলিভিশন আরটিভির বর্তমান চেয়ারম্যান
মোরশেদ আলম ।
মোরশেদ আলম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে আবারও নির্বাচিত হন।



