২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

২০২৫ সালের হজযাত্রীরা সারা দেশের ৮০টি কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করতে পারবেন। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে ঢাকা জেলা ছাড়া অন্যান্য জেলার সিভিল সার্জন অফিস।

অন্য কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা মহানগরীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।

Read Previous

গ্রেপ্তার হলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম

Read Next

ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular