১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের টিকা নেয়া বিষয়ে জরুরী বিজ্ঞপ্তি জারি

স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সাতটি রিপোর্ট সঙ্গে নিতে হবে হজযাত্রীদের টিকা নেওয়ার আগে।

সোমবার (৭ এপ্রিল) প্রতিটি হজযাত্রীর জন্য টিকা গ্রহণের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কতৃক নির্বাচিত মেডিকেল সেন্টারে ২০২৫ সনের সকল হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (৩ মাসের মধ্যে সম্পন্ন) সঙ্গে নিতে হবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি।যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করার কথা রয়েছে। আগামী ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় এক তথ্য মতে জানা যায় ।

Read Previous

এসএম রাগীব সামাদ শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দায়িত্ব পেলেন

Read Next

কাছিম রক্ষায় সেন্ট মার্টিনে করা হচ্ছে ৩ হাজার কুকুর বন্ধ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular