কাতারে হবে বাংলাদেশি আম উৎসব

আগামী জুন বা জুলাই মাসে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব-২০২৫। কাতারের রাজধানী দোহায় সুক ওয়াকিফ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

দোহাস্থ বাংলাদেশ দূতাবাস ও সুক ওয়াকিফ কাতার কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সুক ওয়াকিফ প্রাঙ্গণে এই আয়োজন করা হবে। জুন বা জুলাইয়ে সুবিধাজনক সময়ের মধ্যে ৭ দিনব্যাপী এই মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাসের।

এই মেলায় বাংলাদেশি বিভিন্ন প্রজাতির সুস্বাদু আমের পাশাপাশি সব আমজাত পণ্য আচার, জুস, আইসক্রিম এমনকি অন্যান্য দেশীয় ফল প্রদর্শন ও বিক্রি করা হবে।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী ও প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন এই উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সব ব্যবসায়ীকে জরুরি ভিত্তিতে দোহা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ করেছেন ।

যোগাযোগ- আব্দুল্লাহ্ আল রাজী প্রথম সচিব দোহা বাংলাদেশ দূতাবাস +974-55175219। প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন +974-33540281।

Read Previous

ঈদের ছুটি শেষে রাজধানীতে মানুষের ঢল, সদরঘাটে উপচেপড়া ভিড়

Read Next

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের আভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular