১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে রাজধানীতে মানুষের ঢল, সদরঘাটে উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্ম্ব্যাস্ত মানুষজন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষকরা যায়। দীর্ঘ ছুটি শেষে আজ সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে সদরঘাটের পুরো এলাকায় উপচেপড়া ভিড় দৃশ্যমান হয়েছে।

ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার শুরু হচ্ছে প্রথম কর্মদিবস। সে হিসাবে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

লঞ্চ কর্মীরা বলছেন, গত দু’দিনের চেয়ে আজ যাত্রীদের চাপ বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার লঞ্চগুলো বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্য ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষের জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে প্রায় সবাইকেই।

অন্যদিকে কিছু কিছু মানুষ এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছে । সবকিছু মিলিয়ে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।

সদরঘাট ঘুরে এবং বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায়, ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।

এ বিষয়ে বিআইডব্লিটিএ’র কর্মকর্তা আরিফ ঢাকা পোস্টকে বলেন, খুব সকাল থেকে এ পর্যন্ত ৭০টির বেশি লঞ্চ ঢাকায় এসেছে। আজকে আসা প্রায় সব লঞ্চ ঢাকায় যাত্রী রেখে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।

তিনি বলেন, লম্বা ছুটি ছিল, এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দু’দিনের তুলনায় রাজধানীতে ফেরা মানুষের চাপ আজ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানী অধিকাংশ মানুষ কাজের টানে ফিরে আসবে।

কিত্তনখোলা-৯ লঞ্চের কর্মচারী মনোয়ার বলেন, বিগত দিনের তুলনায় আজ অনেক ভিড় বেশি। লঞ্চে ভিড় এখন তেমন দেখা যায় না। ঈদের আগের দুইদিন এবং ঈদের ছুটির শেষ দুইদিন শুক্রবার ও শনিবার মানুষের চাপ থাকা স্বাভাবিক।

এদিকে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত বলেন, ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি ভোলা গিয়েছিলাম। আজ ঢাকায় ফেরা মানুষের বেশ চাপ থাকলেও খুব বেশি বলা যাবে না। পদ্মা সেতু হওয়ার কারণে লঞের যাত্রী কমেছে। তারপরও অতিরিক্ত চাপ থাকায় আমাদের সকাল সাড়ে ৫টায় টার্মিনালে রেখে লঞ্চটি আবার ভোলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সদরঘাটে গাড়ি পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যাপক।

বিআইডব্লিটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে শতাধিক লঞ্চ ঢাকা-বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-ভোলা রুটে সরাসরি যাতায়াত করছে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে বলে জানা যায়।

Read Previous

আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ অবস্থান ১৮১তম

Read Next

কাতারে হবে বাংলাদেশি আম উৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular