একটি এয়ার টিকেট কিনলে আরেকটি ফ্রী দিচ্ছে ফার্স্ট ট্রিপ

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’। পর্যটন মেলার ২০ তম এই আসরে একটি এয়ার টিকেট কিনলেই আরেকটি এয়ার টিকেট ফ্রি দিচ্ছে দেশের জনপ্রিয় ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্ট ট্রিপ৷

এবারের মেলায় সাড়া ফেলেছে ফার্স্ট ট্রিপের ‘বাই ওয়ান গেট ওয়ান অফার’। রীতিমতো এই অফারে হৈচৈই সৃষ্টি করে ফেলেছে ভ্রমণ পিপাসুদের।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে মেলার প্রথম দিনেই ফার্স্ট ট্রিপের প্যাভিলিয়নে ছিল ভ্রমণপিপাসুদের অতিরিক্ত ভিড়।

জানা যায়, সবারই মূলত এই বিশেষ প্যাকেজটি নিয়ে আগ্রহ। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর মেলাটির আয়োজন করেছে। যা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরও জানা গেছে, এয়ার টিকেটে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ফাস্টট্রিপের। ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলার ২০ তম আসরে একটি এয়ার টিকেট কিনলেই আরেকটি এয়ার টিকেট ফ্রি দিচ্ছে দেশের জনপ্রিয় ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্ট ট্রিপ৷ আজ থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলাকালে দেশের সকল ‘ডমেস্টিক রুটে’ এ অফার পাওয়া যাবে৷

অনেকেই এই অফারটি নিতে তাৎক্ষণিক বুকিং দিয়ে দিচ্ছে। আর তাদের স্টলেও প্রচন্ড ভিড় তাদের এই অফার সম্পর্কে জানতে।

মেলায় আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, আমরা বন্ধুরা মিলে শেয়ার করে ঘুরতে যাই মাঝেমধ্যে। যেহেতু আমরা শিক্ষার্থী, তাই আমাদের জন্য চাই কম খরচের ব্যাপারটি। সেই দিক থেকে ফার্স্ট ট্রিপের  অফারটি চমৎকার লেগেছে। আমরা এই অফারটি পেয়ে  আসলেই মুগ্ধ।

এ বিষয়ে ফার্স্ট ট্রিপের  চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, এবারের মেলা উপলক্ষ্যে আমরা দেশের সব রুটের এয়ার টিকেটে বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছি। এক্ষেত্রে ইউএসবাংলা এয়ারলাইনস এবং এয়ার এস্ট্রাতে এই সুবিধা ভ্রমণ করলে এই সুবিধা পাওয়া যাবে। ইতোমধ্যে এই অফারটি ব্যাপক সাড়া জাগিয়েছে মেলায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের বিটুসি পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। আন্তর্জাতিক সব রুটের টিকেট, হোটেল বুকিং (ডোমেস্টিক), ওমরার ভিসা প্রসেসিং,  দেশীয় এবং আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ, ওমরা প্যাকেজসহ দারুণ সব অফার নিয়ে ফাস্টট্রিপ মানুষের পাশে থাকবে। এছাড়া আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।

তারা জানান, বিটুসি প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজারভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমণ পরিকল্পনা চূড়ান্তকরণসহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

আয়োকজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলা চলাকালীন সময় ৬-৮ ফেব্রুয়ারি বুকিং করে ভ্রমণ করতে পারবেন চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে। মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংয়ের উপর আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্ট ট্রিপের প্যাভেলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করা যাবে।

আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্র-তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

Read Previous

অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইসিএমএবি নৌ ভ্রমণ-২০২৫’

Read Next

আইসিএমএবি’র নৌ ভ্রমণে মিডিয়া পার্টনার পর্যটন সংবাদ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular