২২/০৪/২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিএমএবি’র নৌ ভ্রমণে মিডিয়া পার্টনার পর্যটন সংবাদ 

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে নৌ ভ্রমণ। আর এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হয়েছে ভ্রমণ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পর্যটন সংবাদ’।

আইসিএমএবি ২০১৭ ব্যাচ ‘নৌ ভ্রমণ-২০২৫’ শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সকালে পারাবত ১৮ লঞ্চে নৌ ভ্রমণের আয়োজন করা হয়েছে। এতে আইসিএমএবি’র সকল সদস্য, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে এ অনুষ্ঠানের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে আরও উপস্থিত থাকবেন কন্ঠ শিল্পি মিলাসহ বেশ কয়েকজন শিল্পি।

আরও জানা যায়, পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে আজ শুক্রবার কিছুক্ষণের মধ্যে নৌ ভ্রমণটির যাত্রা শুরু হবে।

এছাড়া ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) মেম্বাররাও আইসিএমএবির এ নৌ ভ্রমণে উপস্থিত থাকবেন।

Read Previous

একটি এয়ার টিকেট কিনলে আরেকটি ফ্রী দিচ্ছে ফার্স্ট ট্রিপ

Read Next

আইসিএমএবি’র নৌ ভ্রমণের যাত্রা শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular