ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ঢাকায়

ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়ন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী।আজ বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আলোচনার জন্য বাংলাদেশ সফর করবেন। গত আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটিই প্রথম সফর হতে চলেছে।

তবে উভয় দেশের কেউই এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এতে আরও বলা হয়েছে, বিক্রম মিশ্রী সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দফতরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন।

ভারতীয় পররাষ্ট্রসচিবের সফরের এই সিদ্ধান্ত গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাইডেলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি বৈঠকে নেওয়া হয়েছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করার পর এটিই ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।

Read Previous

সাবেক আইজিপি বেনজিরের ক্যাশিয়ার জসিম গ্রেপ্তার

Read Next

তদন্ত ছাড়া মামলায় নাম থাকলেই গ্রেফতার করা যাবেনা : আইজিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular