শিলিগুড়িতে ইউনূস বিরোধী পোস্টার

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করে ড. মুহাম্মদ ইউনূস বিরোধী পোস্টার লাগিয়ে লেখা রয়েছে- ‘এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন।’

এ বিষয়ে স্থানীয় এক যুবক বলেন, ‘বাংলাদেশে সংখ্যা লঘুদের ওপর নির্যাতন চলছে। এবং ভারতের পতাকা অবমাননা করা হয়েছে। তাই বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা জানিয়ে এমন কাজ করছি।’

গত সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে এ হামলা চালানো হয় বলে কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।

বিবৃতিতে আরো বলা হয়, এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।

Read Previous

ইতিহাস গড়ে হকি বিশ্বকাপে বাংলাদেশ

Read Next

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular