রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনে সব রাজনৈতিক দলগুলোকে আহবান জানাবেন প্রধান উপদেষ্টা। পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদের একটি ডায়ালগের আহ্বান করেছেন।

আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। আজ বুধবার দেশের বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তিনি। এরপর সকল ধর্মীয়ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াছে। আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গনমাধ্যমকে দাঁড়াতে হবে। সেই সাথে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শেভরন আবারও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেভরন মনে করছে বাংলাদেশে যে পরিমান বিনিয়োগ হচ্ছে তাতে আগামীতে আরও জ্বালানির চাহিদা বাড়বে। শফিকুল আলম জানান, পতিত সরকার গত ২ বছর শেভরনের কোনো পেমেন্ট দেয়নি। আর বর্তমান সরকার ৬ মাসের মধ্যে পেমেন্ট করবে।

Read Previous

শিলিগুড়িতে ইউনূস বিরোধী পোস্টার

Read Next

সাজেক থেকে ফিরছেন আটকা পড়া পর্যটকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular