১৩/০৫/২০২৬
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপ্যাড মিনি: এআই যুগের নতুন অধ্যায়

অ্যাপল তাদের জনপ্রিয় আইপ্যাড মিনি ডিভাইসের নতুন সংস্করণ বাজারে এনেছে। এই নতুন মডেলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হয়েছে। ফলে, এই আইপ্যাডটি এখন আরও বুদ্ধিমান ও ব্যবহারকারীবান্ধব হয়ে উঠেছে। আগামী সপ্তাহেই ডিভাইসটি অ্যাপল স্টোর ও ক্রেতাদের কাছে পৌঁছে যাবে।

খবরে বলা হয়, আইফোন নির্মাতাটি এআই সক্ষমতাকে গুরুত্ব দিয়ে নতুন ডিভাইসটিকে আনছে। নতুন এ আইপ্যাড মিনিতে থাকছে অ্যাপলের এ১৭ প্রো চিপ, যা আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে ব্যবহার করা হয়েছে।

এতে রয়েছে ছয় কোরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বর্তমান জেনারেশনের আইপ্যাড মিনির তুলনায় ৩০ শতাংশ বেশি শক্তিশালী এই সিপিইউ।

চলতি মাসেই অ্যাপল আইপ্যাডওএস ১৮. ১ আপডেট আনবে। যেখানে প্রথম ধাপের এআই ফিচার গুলো যুক্ত থাকবে। প্রাথমিক ভাবে ইংরেজি সংস্করন আপডেট করা হবে।

অ্যাপল বাড়তি ফিচার হিসেবে ইমেজ জেনারেশন টুলস জেনমোজি এবং চ্যাটজিপিটি নির্ভর সক্ষমতাগুলো আগামী কয়েক মাসের মধ্যে যুক্ত করবে। ইতোমধ্যেই ৪৯৯ ডলারে শুরু হওয়া নতুন আইপ্যাড মিনির প্রি-অর্ডার চালু হয়েছে।

Read Previous

বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে সর্বদলীয় ঐক্যের ডাক

Read Next

২০ হাজার ৭১৬ কোটি টাকা রেমিট্যান্স এলো নভেম্বরের ২৩ দিনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular