শেয়ারবাজারে মন্দা: অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ

দেশের শেয়ারবাজারে গত কয়েক দিন ধরে দরপতনের ধারা চলছে।(২০নভেম্বর) বুধবার লেনদেনের পরিমাণ ৩০০ কোটি টাকায় নেমে এসেছে, যা ১৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।এই দরপতনের মধ্যেও প্রধান মূল্যসূচক কিছুটা বেড়েছে।

বুধবার (২০ নভেম্বর) আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ১৭ পয়েন্ট কমে যায়।

তবে দুপুর সাড়ে ১২টার পর বাজারের পরিস্থিতি বদলে যায়। দাম কমার তালিকা থেকে বেরিয়ে বেশিরভাগ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। এতে লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে যায়।

অবশ্য শেষ ২০ মিনিটের লেনদেনে দাম বাড়ার তালিকা থেকে আবার বেশকিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। এতে দাম বাড়ার থেকে দাম কমার তালিকা বড় হয়। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ১১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৮৩টি প্রতিষ্ঠানের। আর ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১৪ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১২১ কোটি ৭৮ লাখ টাকা। এর মাধ্যমে ৩০ অক্টোবরের পর ডিএসইতে একক কার্যদিবসে সবচেয়ে কম লেনদেন হলো।

এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৩ কোটি ৪৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের ১১ কোটি ৭৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইসিবি।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, সোনালী আঁশ, অগ্নি সিস্টেম, বেক্সিমকো ফার্মা, বিচ হ্যচারি এবং মিডল্যান্ড ব্যাংক।

Read Previous

বাগেরহাটে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ পেলেন নারী উদ্যোক্তারা

Read Next

বাহারুল আলম:পুলিশের নতুন আইজিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular