২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ পেলেন নারী উদ্যোক্তারা

২২টি ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ প্রদান হয়েছে বাগেরহাটে ৩২ জন উদ্যোক্তার মাঝে ।

আজ বুধবার (২০নভেম্বর) দুপুরে বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ শেষে নারী উদ্যোক্তাদের হাতে এই ঋণের চেক তুলে দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা।

রূপালী ব্যাংক বাগেরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোল্যা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুকুমার রায়, জনতা ব্যাংক পিএলসি বাগেরহাট এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য আঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) দেবদাস সরকার, অগ্রণী ব্যাংক পি এলসি আঞ্চলিক কার্যালয়ের বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মণ্ডলসহ বাগেরহাটের বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা এবং অর্ধশতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

 

Read Previous

এবার দাম কমলো পেয়াজের

Read Next

শেয়ারবাজারে মন্দা: অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular