ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার জয়ী

পর্যটন সংবাদ ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ দ্বিতীয়বারের মতো ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

রোববার রাজধানীতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামান যৌথভাবে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের হাতে এই সম্মাননা তুলে দেন।

বর্তমানে সংস্থাটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ আধুনিক মডেলের বিমান রয়েছে। দেশের অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। গন্তব্যগুলোর মধ্যে রিয়াদ, জেদ্দা, দুবাই, আবুধাবি, শারজাহ, মাস্কাট, দোহা, গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালদ্বীপ, কলকাতা ও চেন্নাই উল্লেখযোগ্য।

যাত্রীসেবার মান আরও উন্নত করতে শিগগিরই বহরে আরও তিনটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে নতুন ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ও মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তাদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

Read Previous

বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের আস্থার সংকট: সম্ভাবনা ও সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ

Read Next

শেনজেন দূতাবাসগুলোর কড়া সতর্কতা: জাল নথি জমা দিলে ভিসা প্রত্যাখ্যান, ভবিষ্যতে নিষেধাজ্ঞা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular