১৭/০৫/২০২৬
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভোএয়ার যোগ দিল এটিজেএফবি এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে

পর্যটন সংবাদ ডেস্ক : এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত ‘এটিজেএফবি এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশগ্রহণ নিশ্চিত করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড। শনিবার (১৬ মে) উভয়পক্ষের মধ্যে একটি দ্বিপাক্ষিক নিশ্চিতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে এটিজেএফবির পক্ষে সংগঠনের সভাপতি তানজিম আনোয়ার এবং নভোএয়ারের পক্ষে পরিচালক সোহেল মজিদ স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত ঢাকার গুলশান-২ এর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নভোএয়ার ৩০,০০০ টাকা অংশগ্রহণ ফি প্রদান করবে এবং একটি অফিসিয়াল ফুটবল দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

আয়োজক সংগঠন এটিজেএফবি টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, ফিক্সচার প্রণয়ন, রেফারি নিয়োগ, মাঠ পরিচালনা এবং মিডিয়া কাভারেজের মাধ্যমে অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলোর ব্র্যান্ড প্রমোশনের দায়িত্ব পালন করবে। অন্যদিকে নভোএয়ার খেলার নিয়মকানুন, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রেখে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

উভয় পক্ষ আশা করছে, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের এভিয়েশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে।

Read Previous

মালদ্বীপের প্রবাল গুহায় স্কুবা ডাইভিংয়ে ৫ ইতালীয় পর্যটকের মৃত্যু, খারাপ আবহাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular