০৪/০৫/২০২৬
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূবালী ব্যাংক ও নোভোএয়ারের অংশীদারিত্বে কার্ডধারীদের জন্য বিশেষ টিকিট ছাড়

পর্যটন সংবাদ ডেস্ক : দেশের অভ্যন্তরীণ আকাশযাত্রাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন একটি সুবিধা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি ও নোভোএয়ার। এই উদ্যোগের ফলে পূবালী ব্যাংকের মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা নোভোএয়ারের অ্যাপ ও সেলস কাউন্টার থেকে টিকিট কিনলে পাবেন সরাসরি ২০ শতাংশ ছাড়। অন্যদিকে, পূবালী ব্যাংকের অন্যান্য কার্ডধারীদের জন্য থাকছে ১০ শতাংশ মূল্যছাড়।

সোমবার নোভোএয়ারের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় কার্ডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে উৎসাহিত করা এবং যাত্রীদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের কার্ড বিজনেস প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং নোভোএয়ারের মার্কেটিং ও সেলস পরিচালক সোহেল মজিদ। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন গ্রাহকরা ভ্রমণ ব্যয়ে সাশ্রয় পাবেন, অন্যদিকে ব্যাংকিং ও এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Read Previous

বগুড়ায় বিমানবন্দরসহ ফ্লাইং একাডেমি হচ্ছে, নিম্ন আয়ের মেধাবীরা পাবেন পাইলট হওয়ার সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular