২৬/০৪/২০২৬
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর চেয়ারম্যান হলেন রুমি এ হোসেন

পর্যটন সংবাদ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ নতুন করে পুনর্গঠন করা হয়েছে। এতে জাতীয় পতাকাবাহী সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকিং খাতের অভিজ্ঞ নেতা রুমি এ হোসেন। তিনি বর্তমানে ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শনিবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিষয়টি নিশ্চিত করেন। একই দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান–১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪ এবং বিমানের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের বিধান অনুসরণ করেই নতুন এই পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নবগঠিত পর্ষদে চেয়ারম্যানের পাশাপাশি মোট ১৩ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন, যারা প্রশাসন, সামরিক বাহিনী, ব্যাংকিং, করপোরেট খাত, আইন ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিত্ব করছেন।

নতুন পর্ষদে রয়েছেন অর্থ বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সুপ্রিম কোর্টের আইনজীবী, বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। এছাড়া পদাধিকার বলে বোর্ডের সদস্য হিসেবে থাকছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

সংশ্লিষ্টরা মনে করছেন, বহুমুখী অভিজ্ঞতাসম্পন্ন এই নতুন পরিচালনা পর্ষদ বিমানের ব্যবস্থাপনা দক্ষতা, আর্থিক শৃঙ্খলা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Read Previous

কালবৈশাখীর তাণ্ডবে বড়লেখার পর্যটনাঞ্চলে স্থবিরতা, ভোগান্তিতে ভ্রমণকারীরা

Read Next

বাসভাড়া বৃদ্ধি: পর্যটন খাতে বাড়তি চাপ, সম্ভাবনা ও বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular