১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন লিটারপ্রতি ১৪০ টাকা

পর্যটন সংবাদ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে অকটেনের দাম ছিল ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা। ফলে অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা, পেট্রল ১৯ টাকা, ডিজেল ১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে এই নতুন দাম কার্যকর হবে। এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতসহ সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Read Previous

বাংলাদেশে ‘রোড টু মক্কা’ কার্যক্রমের উদ্বোধন: হজযাত্রীদের বিমানবন্দরে ইমিগ্রেশন সহজ হবে

Read Next

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় কঠোর সতর্কবার্তা দিল ঢাকা দূতাবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular