জাহাঙ্গীরনগর ছাত্রদলের দুই নেতা কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে আসার দৌড়ে

পর্যটন সংবাদ ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এবার তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক প্রাধান্য ভেঙে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চিন্তা করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল হোসেনের নাম কেন্দ্রীয় কমিটির সম্ভাব্য নেতৃত্ব হিসেবে দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনায় উঠে এসেছে।

শিক্ষাজীবনের শুরু থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় জহির উদ্দিন মোহাম্মদ বাবর রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার নির্যাতন, হল থেকে বহিষ্কার ও মামলার শিকার হয়েও রাজপথে অবিচল ছিলেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। নেতাকর্মীদের মতে, তার বিতর্কমুক্ত ভাবমূর্তি ও দীর্ঘ ত্যাগ তাকে কেন্দ্রীয় নেতৃত্বের জন্য যোগ্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।

অপরদিকে, যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল হোসেনও দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থী কল্যাণ, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা সংগঠনের ভেতরে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। তার সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব আচরণও নেতাকর্মীদের কাছে প্রশংসিত।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন ইউনিটের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে সংগঠনের ভিত্তি আরও মজবুত হবে। এমন পরিকল্পনার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই দুই নেতার গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। যেকোনো সময় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে।

Read Previous

ধ্বংসের পথে ৪০০ বছরের পানাম নগরীর গৌরবময় ঐতিহ্য, জরুরি সংরক্ষণের দাবি

Read Next

জ্বালানি সংকটে সাপ্তাহিক ছুটি বাড়ানোর চিন্তা করছে সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular