শিমান্তো ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সমঝোতা স্মারক, কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা

সীমান্ত ব্যাংক ও নভোএয়ার

ছবি : সংগৃহীত

পর্যটন সংবাদ ডেস্ক : শিমান্তো ব্যাংক পিএলসি ও বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীতে শিমান্তো ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে ব্যাংকটির ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ারের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে একচেটিয়া সুবিধা পাবেন। এই উদ্যোগের লক্ষ্য গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ, সাশ্রয়ী ও আকর্ষণীয় করে তোলা।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন শিমান্তো ব্যাংক পিএলসির বিজনেস অপারেশনস প্রধান মো. সহিদুল ইসলাম এবং নভোএয়ার লিমিটেডের মার্কেটিং ও সেলস পরিচালক সোহেল মজিদ। উভয় পক্ষই এই সহযোগিতাকে গ্রাহককেন্দ্রিক সেবার পরিধি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিমান্তো ব্যাংকের কার্ডস ও অল্টারনেট ডেলিভারি চ্যানেলের প্রধান শরীফ জহিরুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, ব্যাংকিং ও এভিয়েশন খাতের এই সমন্বিত উদ্যোগ ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ বাড়াবে এবং গ্রাহকদের জন্য নতুন ধরনের সুবিধা ও মূল্য সংযোজন সেবা নিশ্চিত করবে।

Read Previous

সমুদ্র থেকে ঐতিহ্য পর্যন্ত: বছরজুড়ে পর্যটনের নতুন মানচিত্র গড়ে তুলছে হাই ফং

Read Next

স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন: ব্যাকআপ ব্যবস্থায় চলছে এয়ার ট্রাফিক কমিউনিকেশন, বাড়ছে ঝুঁকির শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular