
পর্যটন সংবাদ ডেস্ক : ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই সাজা ঘোষণার মধ্য দিয়ে ফরাসি ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্টকে দুর্নীতির মামলায় সরাসরি কারাগারে পাঠানো হলো।
আদালতের রায়ে বলা হয়, সারকোজি নির্বাচনী প্রচারের জন্য গাদ্দাফির কাছ থেকে বিপুল পরিমাণ ইউরো গ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে আনা ‘অবৈধ অর্থ গ্রহণ’ ও ‘ষড়যন্ত্রে জড়িত থাকার’ অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের মধ্যে তিন বছর কার্যকর কারাদণ্ড এবং দুই বছর স্থগিত রাখা হয়েছে।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সারকোজি। ৭০ বছর বয়সী এই সাবেক নেতা রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
বর্তমানে সারকোজিকে প্যারিসের লা সান্তে কারাগারের একটি পৃথক ৯ বর্গমিটার কক্ষে রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সহযোগী নেতা ফিলিপ পেতাঁর পর এটাই প্রথম ঘটনা, যখন কোনো ফরাসি সাবেক প্রেসিডেন্ট কারাগারে গেলেন।
এই মামলার রায় ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই একে দেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও আইনের শাসনের দৃষ্টান্ত হিসেবে দেখছেন।



