একাদশ শ্রেণিতে ভর্তির শেষ দিন আজ

পর্যটন সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত সময়সীমা আজ (সোমবার) শেষ হচ্ছে। শিক্ষাবোর্ড জানিয়েছে, অনলাইনে চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন নিশ্চায়ন সম্পন্ন হওয়ার পর আজই নির্বাচিত কলেজে ভর্তির শেষ দিন। নির্ধারিত সময়ের পর আর ভর্তির সুযোগ থাকবে না।

সূত্র জানিয়েছে, যারা এখনো ভর্তি প্রক্রিয়া শেষ করেননি, তারা আজকের মধ্যেই নির্বাচিত কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ভর্তির জন্য সময়সীমা ২৮ এবং ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।

শিক্ষাবোর্ডের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, চতুর্থ ধাপই ছিল এ বছরের ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। তাই নির্ধারিত সময়ের বাইরে আর কোনো অতিরিক্ত সুযোগ দেওয়া হবে না। সময়মতো ভর্তি না হলে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ হারাবেন।

এবারও পুরো ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়েছে। আবেদনকারীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। অঞ্চল ও কলেজভেদে ভর্তি ফি এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে।

নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত রাখা হয়েছে। বাকি সাত শতাংশ আসন সংরক্ষিত ছিল মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটার জন্য। একই জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে। এছাড়া, নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

Read Previous

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ, থমথমে পরিস্থিতি

Read Next

বিশ্ব হার্ট দিবস: তরুণরাও এখন ঝুঁকিতে, প্রতিরোধই ভরসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular