জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বিষয়ে ভোট বৃহস্পতিবার

পর্যটন সংবাদ ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা বাড়ানোর নতুন প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোট হবে। আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে উদ্যোগ ব্যর্থ হলেও এবার সংখ্যাগরিষ্ঠ দেশ প্রস্তাব সমর্থন করছে। ফলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বেড়েছে।

অস্থায়ী ১০টি সদস্য দেশ আগস্টের শেষ দিকে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে। নতুন খসড়ায় শুধু সহায়তা প্রবেশ সহজ করা নয়, বরং গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার পাশাপাশি সব পক্ষকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জিম্মিদেরও অবিলম্বে মুক্তির দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র পূর্বেও এমন প্রস্তাব ভেটো করেছে। তবে কূটনৈতিকরা বলছেন, এবার প্রচেষ্টা ভেটোর ভয়কে উপেক্ষা করে। একজন ইউরোপীয় কূটনীতিক এএফপিকে জানান, “এতে হয়তো ফিলিস্তিনিদের কষ্ট কমবে না, তবে অন্তত আমরা দেখাতে পারি যে চেষ্টা করা হচ্ছে।”

গতবারের ভেটোতে নিরাপত্তা পরিষদের অন্যান্য ১৪ সদস্যের মধ্যে বিরল ক্ষোভ দেখা দিয়েছিল। তারা প্রকাশ্যে বলছেন, ইসরায়েলকে চাপ দিতে পরিষদ ব্যর্থ হয়েছে।

এদিকে জাতিসংঘের নিযুক্ত আন্তর্জাতিক তদন্ত কমিশন প্রথমবারের মতো স্বাধীনভাবে বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং ফিলিস্তিনি জনগণকে ধ্বংসের চেষ্টা করছে। বিষয়টি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে শুরু হওয়া জাতিসংঘের বার্ষিক সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় হবে।

Read Previous

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে আটক দুই জন, বিপুল পরিমাণ অস্ত্র ও চোরাই মালামাল জব্দ

Read Next

ঢাবিতে শিক্ষার্থীদের সুবিধার জন্য চালু হলো ‘আমাদের লাল বাস’ ট্র্যাকিং অ্যাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular