
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের দেশের বিভিন্ন ইউনিটে পদায়ন করেছে পুলিশ সদর দপ্তর।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ৬২ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা আছেন। পাশাপাশি বিভাগীয় পদোন্নতির মাধ্যমে উঠে আসা কর্মকর্তারাও এ তালিকায় স্থান পেয়েছেন।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পদোন্নতির পর কর্মকর্তাদের কর্মস্থলে নতুন উদ্যমে দায়িত্ব পালনে উৎসাহিত করা হয়েছে।



