ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যুতে ভিপি প্রার্থী সাদিক কায়েমের শোক

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতা এক পবিত্র পেশা। গণমাধ্যম মারফত জানলাম, আজ ডাকসু নির্বাচনে দায়িত্বরত এক সাংবাদিক ভাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।”

জানা গেছে, তরিকুল শিবলী স্যাটেলাইট টিভি চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে লাইভ সম্প্রচারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবারের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু সাদিক কায়েম।

তরিকুল শিবলীর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Read Previous

নেপালে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ

Read Next

নেপালে বিক্ষোভে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে যাওয়া ফ্লাইট ফিরে এল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular